বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত্তার খান (৬৮) নামে এক গৃহহীনকে নতুন বসতঘর উপহার দিলেন। যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বুধবার (৫ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ঘর হস্তান্তর করেন। স্থানীয় ইউপি সদস্য মো. মাহবাবুর রহমান জানান, সাত্তার খান ও তার পরিবার গত ১০ বছর ধরে খুঁটির ওপর পলিথিনের ছাপড়া দিয়ে বসবাস করছিলেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি তারেক রহমান ও যুবদল নেতা এ আর মামুন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই দিনে সকাল ১১টায় মঠবাড়িয়া পৌরসভার সকল প্রকার টোল ও খাজনা মওকুফের জন্য সরকার নির্ধারিত দরপত্র জমা দেন এ আর মামুন খান। তিনি বলেন, আশা করছি জনসাধারণের স্বার্থে সকল রাজনৈতিক নেতা আমাকে সমর্থন দেবেন। তিনি আরও জানান, তারেক রহমানের পক্ষ থেকে তিনি ব্যক্তিগতভাবে পৌরসভার খাজনা পরিশোধের উদ্যোগ নিয়েছেন। এর আগে, সকাল ১০টায় মঠবাড়িয়া প্রবাসীদের হয়রানি বন্ধ এবং তাদের পরিবারের সুরক্ষার দাবিতে কাতার প্যালেস সরকারি কলেজ রোডে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন এ আর মামুন খান। সম্প্রতি দুই প্রবাসীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। এ সকল অনুষ্ঠানে যুবদল নেতা তাহসিন জামান রুমেল, ওহেদুজ্জামান মিল্টন, আসাদুজ্জামান মনির, আবু হানিফ হাওলাদার, ইউপি সদস্য মাহাবুর রহমানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *