ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারো আলোচনায়। রোববার নিজের ফেসবুক পেজে তিনি একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়—লাল গোলাপের ডালায় সাদা ফুল দিয়ে ইংরেজিতে লেখা রয়েছে ‘সরি’। তার পাশে রাখা রয়েছে সদ্য বাজারে আসা ‘আইফোন ১৭’ সিরিজের একটি ফোন।
ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে আলোচনার ঝড়। বিশেষ করে নারী ভক্তদের মধ্যে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে নিজেদের টাইমলাইনে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘আমিও এমন সরি ডিজার্ভ করি।’ আরেকজন মন্তব্য করেন, ‘আমাকে এমন করে সরি বলার মতো কেউ নেই কেন ভাই?’ আবার কেউ লিখেছেন, ‘আমরা রাগ করলে উল্টা ব্লক খাই।’
উল্লেখ্য, শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমণির সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ভাবে কেউই নিশ্চয়তা করেনি।