ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের কার্যালয়ে যান ড. আব্দুল মঈন খান। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ঢাকা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা হয়ে আমরা আনন্দিত। এ বিষয়ে বিএনপি নেতা মঈন খান গণমাধ্যমকে জানান, পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *