শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজার থেকে ৩০/৩৫ টি মোটরসাইকেল সহকারে চরমোন্তাজ ৪নং সুলিজ বাজার পর্যন্ত শোডাউন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অর্ধশতাধিক যুবদল নেতাকর্মীদের নিয়ে যুবদল সভাপতি-সম্পাদকের নেতৃত্বে মোটরসাইকেলে এ শোডাউনকে কেন্দ্র করে যাত্রাপথের সরু রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষেরা।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করায় স্থানীয় বিএনপি ও যুবদলের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছে এবং দলীয় নির্দেশনা অমান্য করায় পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপি’র এক নেতা বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে তাদের মোটরসাইকেল শোডাউন করা উচিত হয়নি। কেননা দলের নেতারাই যদি নির্দেশনা না মানে কিংবা মানতে উদ্বুদ্ধ না করে তাহলে কর্মীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এ বিষয়ে দলীয় হাইকমান্ডের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করি।

প্রসঙ্গত, বিগত ৮ সেপ্টেম্বর দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিল বিএনপি। যেখানে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের ‘শোডাউন’ পরিহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এতদ্দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশে সফরকালে কোনো ধরনের মটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে।