- ‘জামায়াতের লোকদের মুখ ফসকে বেরিয়ে যায় জয় বাংলা’
বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর ইতিহাস মূলত রাজনৈতিক ভুলে ভরা। তিনি উল্লেখ করেন, ১৯৮৬ সালে যখন শেখ হাসিনা স্বৈরাচারকে বৈধতা দিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তখন জামায়াতও তাঁর সঙ্গে নির্বাচনে অংশ নেয়। আবার ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন চালিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে।
একটি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, জামায়াত একটি সুশৃঙ্খল দল এবং দলীয় সিদ্ধান্ত গ্রাম পর্যায়ের কর্মীরাও অক্ষরে অক্ষরে মানে। ফলে, দল যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বার্তা দেয়, তখন কর্মীরাও সে অনুযায়ী কাজ করে।
রুমিন দাবি করেন, ছাত্রদল যখন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি, তখন শিবির ছাত্রলীগের সঙ্গে মিশে রাজনীতি করে এবং এতে নির্বাচনীভাবে সুবিধা পেয়েছে। তিনি ব্যঙ্গ করে বলেন, অনেক জামায়াত কর্মীর মুখে এখন 'জয় বাংলা'ও ফসকে বেরিয়ে যায়।