আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার পুরোহিত, নরসুন্দর, রজকদাস, কামার, কুমার ও হরিজন সম্প্রদায়ের মানুষদের মাঝে এই উপহার বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই উপহার বিতরণ করা হয়। লুঙ্গি, শাড়ি ও টাকা মোট ৪০০ নারী পুরুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে ও হরিদাস শিপনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ শাওন, মঠবাড়িয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা, মঠবাড়িয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, মঠবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, মঠবাড়িয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনি মুন্সি প্রমুখ।