ঊর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে পুঁজিবাজারে কিছুটা ছন্দ পতন ঘটে ফলে বিনিয়োগকারীদের মধ্যে নানা হতাশা কাজ করছিলো। তবে সে হাতাশা দূর করে নতুন দিগন্তে পুঁজিবাজার।সপ্তাহের প্রথম দিন বড় উত্থানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফ্লোর প্রত্যাহারের পরে সর্বোচ্চ লেনদেন আজ। এদিন ৩ শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। লেনদেন ও দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, আজ রোববার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১৩৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ১ হাজার ৫৮০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো এক হাজার ১২২ কোটি ৯ লাখ টাকা। রোববার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২১টি কোম্পানির, বিপরীতে ৪৪ কোম্পানির দর কমেছে। আর ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *