পল্টন থানার চার মামলায় দণ্ডিত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ জুন) ঢাকার পৃথক ৩টি ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আইনজীবী জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।খন্দকার এনামুল হক এনাম ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের বশিকপুর গ্রামের সন্তান। জানা গেছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত এনামের বিরুদ্ধে সর্বমোট ৩২৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে পল্টন থানার দায়েরকৃত চার মামলায় তার ১২ বছরের সাজা দেয়া হয়। খন্দকার এনাম ৩২৬ মামলার মধ্যে ২৪৪টি মামলায় জামিনে আছেন। ৭৮টি মামলায় তার বিরুদ্ধ ওয়ারেন্ট রয়েছে।সম্প্রতি তার বিরুদ্ধে ২১টি মামলা হয়েছে। নতুন সবগুলো মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *