পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দামি গাড়ি উপহার পাচ্ছেন বাবর আজম।
অধিনায়ক বাবর আজমের ব্যাটিং নৈপুণ্যে এই ম্যাচে ৮ রানের জয় পেয়েছে পেশওয়ার জালমি।
ম্যাচ শেষে বাবরের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে দামি একটি গাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন পেশওয়ারের মালিক জাভেদ আফ্রিদি।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাবরের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২০১ রান করে পেশওয়ার। জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ করতে পেরেছে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রান। ফলে থ্রিলার ম্যাচে ৮ রানের জয় পায় পেশওয়ার।
এই ম্যাচে ডানহাতি ব্যাটার বাবর খেলেন ৬৩ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংস। ১৪টি চার ও ২ ছক্কা হাঁকান তিনি। তাই বলা যায়, জয়ের মূল অবদান বাবর আজমেরই।
ম্যাচ জেতানো পারফর্ম করায় বাবরকে ‘এমজি এইচএস’ একটি গাড়ি দিবেন পেশওয়ারের মালিক। নিজের এক্স একাউন্টে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
সেখানে জাভেদ লেখেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার। পাকিস্তানে তৈরি হওয়া এমজি অ্যাসেঞ্জ প্রথম ব্যক্তি হিসেবে চালাবেন তিনি।’