বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সোমবার (১৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, সোমবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিয়ানগের শতকে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শান্ত-মিরাজরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। টাইগারদের হারিয়ে ১-১ সিরিজে সমতা আনে লঙ্কানরা। সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেন টাইগাররা।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *