ফলতার সঙ্গে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া সাত আলোকিত নারীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানসাস)।
এ বছর চিকিৎসা, সংগীত, টিভি অভিনয়, চলচ্চিত্রে সাফল্য, সাংবাদিকতা, রন্ধন শিল্প ও উদ্যোক্তাদের মধ্য থেকে আলোচিত ৭ নারীকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সকালে আয়োজিত অনুষ্ঠানে ৭ জন আলোকিত নারীকে দেওয়া হয়েছে সম্মাননা-২০২৪ পুরস্কার তুলে দেওয়া হয়।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সম্মাননার আয়োজন করে বানাসাস।
বিভিন্ন কর্মক্ষেত্রে সফলতার জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন-চিকিৎসা সেবায় ডা. আয়শা আক্তার, সংগীতে ফাতেমা তুজ জোহরা, টিভি অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, রন্ধন শিল্পী শামসুন্নাহার আহম্মেদ মিতা, নারী উদ্যোক্তা রোখসানা পারভীন দীপু, সাংবাদিকতায় রোজিনা ইসলাম ও চলচ্চিত্র অভিনয়ে নিপুন আক্তার।
বানসাস সভাপতি নাসিমা আক্তার সোমা বলেন, বিভিন্ন কর্মক্ষেত্রেই নারীরা বেশ এগিয়ে গেছে। সেখান থেকে একজনকে নির্বাচন করা বেশ কঠিন। বর্তমানে দেখা যায়, সাংবাদিকতা পেশায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আমরা এখানেই থেমে যেতে চাই না। দেশের শীর্ষস্থানীয় পর্যায়গুলোতে নারীদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে।
পারিবারিক ও সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় উল্লেখ করে নাসিমা আক্তার বলেন, একজন কর্মজীবী নারী দেরি করে বাসায় ফিরলে সমাজ থেকে নানা বিদ্রূপ শুনতে হয়। পরিবার থেকেও নানা আপত্তি দেখা দেয়।
নারী ও পুরুষের সমান অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। কন্যাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। একজন কন্যা সন্তান অনেক সময় ১০ জন ছেলে সন্তানের চেয়েও বেশি সাফল্য এনে দিতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, বিএফইউজের নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বানাসাস-এর সহ-সভাপতি কারনিনা খন্দকার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিমা খাতুন, সাংবাদিক নেত্রী সাজেদা হক, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী।
বক্তারা সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নারীর অনবদ্য অবদানের কথা তুলে ধরেন। নারীদের অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে তাদের কথায়।
অনুষ্ঠানের একপর্যায়ে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস)।