পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে রাজধানীতে বাংলা নববর্ষ উদযাপনে প্রাণচাঞ্চল্য নেই। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লা অন্যান্য সময়ের মতো উৎসবমুখর নয়। এর মধ্যে বাইরে রোদের প্রখর তাপে অনেকেই বাসা থেকে বের হননি। ফলে বৈশাখের প্রথম দিনে এমন ফাঁকা ও নীরব ঢাকা আগে কখনো দেখেনি নগরবাসী। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টা। রমনা পার্ক সংলগ্ন মৎস্য ভবনের সামনে থেকে শিল্পকলা একাডেমির দক্ষিণ-পূর্ব পাশ পর্যন্ত সড়কে অর্ধশতাধিক দোকানপাট বসেছে। অধিকাংশ দোকানেই বাচ্চাদের খেলনা ও বৈশাখী উৎসবে ব্যবহৃত পণ্য। কিন্তু লোকজনের উপস্থিতি কম থাকায় বেচাবিক্রি কম বলে জানিয়েছেন দোকানিরা। এবার মেলায়তো মানুষই নাই। কার কাছে বিক্রি করবে। কেউ জিগায়ও না। অথচ আগে যেকোনো বছর সকাল বেলাতেই অধিকাংশ মালামাল বিক্রি হয়ে যেত। কয়েক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। আজ ঈদের ছুটির সঙ্গে পহেলা বৈশাখের ছুটি চলছে। ফলে ঢাকা শহরের অধিকাংশ সড়ক ফাঁকা। অলিগলিতে লোকজনের আনাগোনা নেই। এমনকি রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রায়ও তেমন লোক হয়নি। অথচ স্বাভাবিক সময়ে পহেলা বৈশাখে পুরো ঢাকা শহর মেতে উঠতো। বহু জায়গায় বৈশাখী মেলা বসতো। মেলায় আসা এক ব্যক্তি বলেন, সকালে পহেলা বৈশাখ উদযাপনে রমনা বটমূলে যাই। কিন্তু সেখানে মানুষের কোনো ভিড় নেই। স্বাভাবিক সময়ের মতোই মানুষ রমনা পার্কে ঢুকছ, আবার বের হচ্ছে। সামনের রাস্তাও ফাঁকা। এটা দেখে মনটা খারাপ হলো। আবার নিজ আবাসিক এলাকায়ও কোনো মেলা বা বৈশাখী উৎসব দেখিনি।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *