ঈদুল আজহার আগে বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, দিনকালসহ সকল গণমাধ্যমের বকেয়া বেতন ভাতাসহ ঈদ বোনাস পরিশোধ , সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিবর্তনমূলক কালো আইন বাতিল, সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার দাবি করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। শনিবার (২৫ মে) ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যানির্বাহী সভা থেকে সাংবাদিক নেতৃবৃন্দ এসকল দাবি জানানো হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন ঈদুল আজহার পূর্বেই সকল গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতনসহ বোনাস পরিশোধ করতে হবে। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিবর্তনমূলক কালো আইন বাতিল, সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক হত্যা নির্যাতনের বিচারের দাবি জানানো হয়। অবিলম্বে এসকল দাবি আদায় না হলে কর্মসূচী দিয়ে দাবি আদায়ে বাধ্য করা হবে বলেও কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খুরশীদ আলমের সঞ্চলনায় কার্যনির্বাহী সভায় কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারাসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ও ডেপুটি ইউনিট চীফগণ উপস্থিত ছিলেন।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *