ঈদুল আজহাকে সামনে রেখে আগামীকাল রোববার (২ জুন) থেকে ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশের ১ কোটি কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি করবে সংস্থাটি। শনিবার (১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের জুন মাসের বিক্রির কার্যক্রম রোববার (২ জুন) থেকে সারাদেশে শুরু হবে।এই কার্যক্রম দোকান অথবা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবে ডিলাররা। এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ৫কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চালের দাম পড়বে ৩০ টাকা।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *