ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রেমের বিয়ের ৬ মাসের মাথায় একসঙ্গে বিষাক্ত ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা শহরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তারা হলেন, ওই এলাকার মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তার স্ত্রী শাহিনুর (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালার দেবর সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শাহিনুর। ছয়মাস আগে তারা গোপনে বিয়েও করেন। বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় তাদের সংসারে অশান্তি বিরাজ করছিল। পরে সোমবার দুজন বিষাক্ত ট্যাবলেট (কেড়ি পোকার ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা প্রথমে তাদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে শাহিনুর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সিয়ামকে পথে সিদ্ধিরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *