পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমডি লিয়াকত আলী শেখ বাদশাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে পিরোজপুর পৌর শহরের শেখ বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। শেখ বাদশাকে বার্ধ্যজনিত কারনে বুধবার রাতে পিরোজপুরের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে পিরোজপুর জেলায় অগ্রণী ভূমিকা পালন করেন। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, পিরোজপুর পৌরসভার সফল সাবেক চেয়ারম্যান, জেলার শ্রমজীবী ও সাধারণ মানুষের অত্যান্ত প্রিয় নেতা ছিলেন তিনি। শেখ বাদশা’র মৃত্যুতে পিরিজপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *