পিরোজপুরে বাসচাপায় অটোরিকশা ও মোটরসাইকেলের সাত যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত ৭জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঘটনাস্থলে স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস চণ্ডিপুরের দিকে যাচ্ছিল। এ সময় বেলতলা এলাকায় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। তখন সেখানে থাকা আরও একটি মোটরসাইকেলেও ধাক্কা লাগে। এতে সাত জন নিহত হন। তারা সবাই অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহী। এদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুজন নারী।
অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধার কাজ চলছে।