কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে দেশব্যাপী লিফলেট বিতরণ শেষে দুপুরে বাসায় ফেরার সময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মোঃ কামরুজ্জামান চাঁন বলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীরের নেতৃত্বে শনিবার (০৯ মার্চ) জেলা শহরের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে তিনি বাসায় ফেরার পথে সিও অফিস এলাকা থেকে পুলিশ তাকে আটক করেন। পরে একটি মোটরসাইকেলে করে তাকে সদর থানায় নিয়ে আসে। পিরোজপুর সদর থানার (ওসি) মোঃ আশিকুজ্জামান বলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারই অংশ হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *