জামিনে কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর জেলা কারাগার থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন জামিনে মুক্তি পান।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,গত ৯মার্চ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী লিফলেট বিতরণ শেষে দুপুরে বাসায় ফেরার সময় সিও অফিস এলাকা থেকে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেন পুলিশ।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারই অংশ হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।