পিরোজপুরে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) এ্যাপেক্স ক্লাব নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আলহাজ্ব আব্দুস সোবহান ফাউন্ডেশনের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আলমগীর হোসেন। আলমগীর হোসেন বলেন, নৈশ বিদ্যালয়েটিতে জেলার সুবিধা বঞ্চিত শিশুরা পড়াশোনা করে। তারা দিনে কাজ করে রাতে এসে এখানে পড়াশোনা করে। তাই প্রতি বছর আলহাজ্ব আব্দুস সোবহান ফাউন্ডেশনটি বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. ওলিউর রহমান।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *