পিরোজপুর পুরান পৌরসভা রোডে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত শহিদুলকে বিএনপির আর্থিক সহায়তা প্রদান।আজ (১৩ জুলাই) শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পিরোজপুর পুরান পৌরসভার রোডে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত শহিদুলের দোকান পূর্ণনির্মাণের জন্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর পৌর বিএনপি আহবায়ক শেখ শহিদুল্লা সহিদ, পিরোজপুর জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুন্ম সাধারণ সম্পাদক তহিদ ইসলাম।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *