আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা রোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উত্তর বাজার দলীয় কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দক্ষিণ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সাহ ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলে সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন প্রমূখ।
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ২১ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, সারাদেশে গুম, খুন,সন্ত্রাসী কর্মকা- ও বিদেশে অর্থ পাঁচার করে দেশকে ধ্বংস করেছে। স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় তারা বার বার ক্ষমতায় এসেছে। আজ ছাত্র-জনতা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। নির্বিচারে আন্দোলনকৃত শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। যার কারণে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা এসকল হত্যাকারীদের বিচার দাবী করছি।