ভোলার দৌলতখানে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজিব সুপার মার্কেটের ২য় তলা একটানা ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে মোঃ ফিরোজ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়েদ ইকবাল ছাতা প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়েছেন। এ ছাড়া মোঃ ফজলে রাব্বি সাগর তার কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সমিতির অন্য বিজয়ী প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ হাছান, প্রচার সম্পাদক মোঃ রাসেল। উল্লেখ্য, দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২৪ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন দৌলতখান ৩৩ নং দিদার উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *