পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার সাফা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা'র আয়োজন করা হয়েছে।
বুধ-বৃহস্পতিবার (২৯-৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার সনামধন্য বিদ্যাপীঠ সাফা মাধ্যমিক বিদ্যালয়ে দু`দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এইচ এম আল আমিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুহুল আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনসার্স মঠবাড়িয়া থানা আব্দুল্লাহ্ আল মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের।
দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কে এম হুমায়ুন কবীর ও মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল।
আলমগীর হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়ার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। গত পনেরোটি বছর শিক্ষা কারিকুলাম বার বার পরিবর্তন, প্রশ্নপত্র ফাঁস ও নকলের মহাউৎসব চলছিল। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটি সুশৃঙ্খল জাতি গঠনের জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জুলাই বিপ্লবে এ দেশের ছাত্র-জনতা তাদের জীবন দিয়ে দেশ মাতৃকার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাদের আত্ম ত্যাগের মূল্য দেওয়ার শ্রেষ্ঠ সময় এখন আমাদের সামনে। ছাত্র-ছাত্রীদের এখন পড়ার টেবিলে নিয়ে যেতে হবে। সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন এখন সময়ের দাবি।
তিনি বলেন, শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার । একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের, সৎ , দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ধানীসাফা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজ্জাক হাওলাদার, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, সাফা ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ সানাউল্লাহ, ধানীসাফা ইউনিয়নের বাংলাদেশ জামায়েত ইসলামি সভাপতি মোঃ হাসান, সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহম্মদ, সাফা বন্দর মসজিদের সভাপতি আলহাজ্ব ডা: মোঃ মোস্তফা কামাল বাদল, ধানীসাফা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. তোফাজ্জেল হোসেন, ধানীসাফা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক মো. ওলিদ লস্কর, ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম পলাশ, ধানীসাফা ইউনিয়ন ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মামুন মোর্শেদ মিঠু, পিরোজপুর জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান হাওলাদার, ধানীসাফা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আল আমিন জসিম, সাধারণ সম্পাদক মো. রাজিব হাওলাদার, ধানীসাফা ছাত্রদলের সাধারণ সম্পাদক ত্বহা ফারুকী, ধানীসাফা ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহবায়ক আসাদুল হক, ধানীসাফা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহিন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আর মুক্তা, সাফা ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক মোঃ সজিব, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. গফ্ফার মোল্লা, তুষখালী কলেজের প্রভাষক শ্রী রঞ্জণ কুমার পাইক প্রমূখ।
এ ছাড়া অনুষ্ঠানে স্কুলের শিক্ষক মন্ডলী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও নানা শ্রেনী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।