সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার জনমত সৃষ্টির লক্ষে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচার পত্র বিতরণ। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রয়োজনে একত্রিশ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এগুলো সাধারণ জনতা ও শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ চলছে। আরো উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান সাওন প্রমূখ।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *