বরগুনা সদর উপজেলার আয়লা কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক আসমা আজিজ। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল। আসমা আজিজ বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান আঃ আজিজ বিএসসির কনিষ্ঠ কন্যা। একজন উদ্যমী নারী নেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বরগুনার সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া, আসমা আজিজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ বরগুনার শিক্ষাঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *