পিরোজপুর জেলায় সদরে আজ (৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা ইউনিটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম খান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের আহ্বায়ক এডভোকেট নিজাম উদ্দিন সরদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সদস্য সচিব এডভোকেট আকরাম আলী মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এলিজা জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডভোকেট আবুল কালাম আকন, এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, এডভোকেট ওয়াহিদ হাসান বাবু প্রমুখ।