ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রকৌশলী মো. নজরুল ইসলামকে আহ্বায়ক ও প্রকৌশলী নাজমুল আহসান মুন্নাকে সদস্য সচিব করে গঠিত এই কমিটির অনুমোদন দেন আইডিইবি'র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌ. মো. কামাল হোসেন; যুগ্ম আহ্বায়ক প্রকৌ. হুমায়ুন কবির সোহাগ ও প্রকৌ. মো. ইব্রাহীম খলিল; যুগ্ম সদস্য সচিব প্রকৌ. মো. সোয়েব মাহমুদ ও প্রকৌ. মশিউর রহমান খান সৈকত।
কমিটিতে বিভিন্ন পদে আরও রয়েছেন: প্রকৌ. মো. মাইনুল ইসলাম (অর্থ), প্রকৌ. এস. এম. সাব্বির আহমদ অভি (সাংগঠনিক), প্রকৌ. বিশ্বদেব বিশ্বাস (চাকরি), প্রকৌ. হাফিজুর রহমান (গ্রন্থাগার ও দপ্তর), প্রকৌ. লিটন চন্দ্র বার (জনসংযোগ ও প্রচার), প্রকৌ. কামরুল ইসলাম নাহিদ (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা), প্রকৌ. মিজানুর রহমান (সমাজকল্যাণ), প্রকৌ. মো. সাইফুল ইসলাম (বিজ্ঞান ও প্রযুক্তি), প্রকৌ. মো. ইব্রাহীম (তথ্য ও গবেষণা), প্রকৌ. তানজিলা আক্তার (মহিলা ও পরিবার কল্যাণ), প্রকৌ. মো. আমিনুল ইসলাম (শিক্ষা ও প্রশিক্ষণ) এবং প্রকৌ. সোয়েবুর রহমান (ছাত্র বিষয়ক)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন প্রকৌ. মো. মিজানুর রহমান হাবিব, প্রকৌ. আল আমিন সুমন, প্রকৌ. মুরাদ মোল্লা এবং প্রকৌ. মিরাজ মোর্শেদ।