সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক নম্বর আসামিকে ফেনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। এর প্রতিবাদে কমিটির ৮ সদস্যের ৬ জনই পদত্যাগ করেছেন।
শনিবার রাতে ঘোষিত কমিটির সভাপতি মোস্তফা কামাল বাদল ও সাধারণ সম্পাদক ছাড়া বাকি ৬ নেতাই পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।
তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহ-সভাপতি মো. সবুজ, যুগ্ম সম্পাদক সাধারণ মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ডালিম মজুমদার।
দলীয় সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার ২৮ জন আসামির তালিকায় সুজনের নাম রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলনের দায়ের করা এই মামলায় সুজন ২৫ নম্বর আসামি।
এ ব্যাপারে জানতে চাইলে এনামুল হক সুজনের দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।