মঙ্গলবার (২৬ মার্চ) নয়াপল্টন ভাসানী ভবনের তৃতীয় তলায় শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি এম.ডি.শহিদুল ইসলাম-এর (রানা) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন মোহাম্মদ জিসানের সঞ্চালনায় শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের দোয়া ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপি'র ভাইস চেয়ারম্যান, শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সম্মানিত প্রধান উপদেষ্টা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের দীর্ঘায়ু কামনা করে ও নিহত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদ জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি রায়হান শেখ, সাংগঠনিক সম্পাদক ফাতিন আলম নাফি, ঢাকা মহানগর উত্তর শাখার বিপ্লবী সভাপতি ওয়াহিদুল ইসলাম লিখন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি, আব্দুল্লাহ আল মামুন ভুঁইয়া, হিমেল আহমেদ সাগর,সহ সভাপতি ইমরান আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার,সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ ফারাবী, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন শেখ, শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক হারুন মাদবর, পিরোজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক জুয়েল সহ কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর উত্তর, নরসিংদী জেলা,মুন্সীগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।