বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে ফিরোজায় সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদন্য শায়রুল কবির খান।
সোমবার (১৯ ফেব্রুয়ার) রাত ৮টা ১২ মিনিট গুলশান চেয়ারপার্সন বাস ভবনে যান মির্জা ফখরুল। ঘণ্টাখানেকের বেশি সময় বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন তিনি। রাত ৯টা ৩৫ মিনিটে চেয়ারপার্সনের বাসা থেকে মহাসচিব বের হয়েছেন।
এরআগে, বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৮ অক্টোবর বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। পরে সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।