দীর্ঘ চার মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত ৫ নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় দুদুকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর ২৭ নভেম্বর পুলিশের পিস্তল ছিনতাই ও মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আরও দুই দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *