বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু হানিফ। বুধবার (১২ জুন) বিকেলে রাজধানীর একটি হলরুমে দলটির প্রতিনিধি সভায় কাউন্সিলদের ভোটে তারা নির্বাচিত হন। প্রতিনিধি সভা ও বিশেষ কাউন্সিলে সারা দেশ থেকে আসা প্রতিনিধি ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। গত ১০ ডিসেম্বর পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ (ঙ) অনুচ্ছেদ-১ এবং ধারা ৬ (ঙ) নং ধারা মোতাবেক সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, তৎকালীন মহাসচিব ও অতিরিক্ত মহাসচিব যথাক্রমে আব্দুল আউয়াল মামুন এবং আব্দুল্লাহ আল হাসান সাকিবকে আজীবন বহিষ্কার করা হয়। সারা দেশের কাউন্সিলররা নবনির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিবকে আগামী ১৫ দিনের মধ্যে ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন। পার্টির নতুন চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। অথচ আমাদের ঘরেই যে বিশ্বাসঘাতক ছিল, তা আমাদের বিশ্বাস করতেও কষ্ট হয়। দলের শুরু থেকেই আমরা কল্যাণ পার্টির রাজনীতির সঙ্গে জড়িত, সরকারবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে এবং জোট হিসেবে ১২ দলীয় জোট গঠনের সময় থেকেই আন্দোলন-সংগ্রামে কল্যাণ পার্টি ছিল, আছে এবং থাকবে।’ মহাসচিব আবু হানিফ বলেন, ‘আমরা অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম তা অব্যাহত আছে। টাকার বিনিময়ে আমরা কারও কাছে বিক্রিও হইনি।’ কল্যাণ পার্টির সভাটি প্রথমে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল এবং পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনের বুকিং বাতিল করা হয়। দলের নেতাদের অভিযোগ, বিশেষ মহলের প্রত্যক্ষ মদদে এবং প্রশাসনের বাধায় তাদের বুকিং বাতিল করা হয়েছে
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *