অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
এসময় নাহিদ বলেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক এটা আমাদের কাছে মুখ নয়। যে এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে।
তবে যারা ফ্যাসিজমের সঙ্গে যুক্ত ছিলো, গণহত্যায় অংশগ্রহণ করেছে, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যাতে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব না ঘটে এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। সংস্কারের পক্ষে বাংলাদেশের মানুষ গণভোটে যে রায় দিয়েছে সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে।