ত্রয়োদশ জাতীয় সংসদে স্বতন্ত্র ছয় এমপির জোট থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক নেত্রী সুলতানা জেসমিন জুঁই।
কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি শেখ মজিবর রহমান ইকবাল এবং ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র এমপি মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়নে সই করেছেন।
এর আগে সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করে ক্ষমতাসীন দল বিএনপি। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি।
এদিকে সন্ধ্যায় জামায়াত-এনসিপি জোটের নির্বাচনি ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত প্রকাশ করা হয়। যেখানে চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ প্রার্থীর মধ্যে জামায়াতে থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সাত এমপিই বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে স্বতন্ত্র এমপিদের জোটে নেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা।