আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব। তাদের এখন মোকাবিলা করা কঠিন।’
সম্প্রতি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না পরিচালিত ইউটিউব চ্যানেল মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথোনে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশেপাশে গুপ্ত জামায়াত আছে দাবি করে তিনি বলেন, ‘ওনার আশেপাশে তো গুপ্ত জামায়াত আছে। ওনি চিনেন। ওনি জানেন। তাদেরকে তো ওনি পৃষ্ঠপোষকতা দেন।
চাকরি দিয়েছেন। তিনি তার পাশে রাখেন।’
রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিক আজিজ বলেন, ‘গুজব আছে যে, রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ হলেও শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে লাভ হবে না।
কারণ অভ্যুত্থানের সব শক্তি তখন এক হয়ে যাবে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ হলে, যদি কাউকে দিয়ে দল করা হয় সেখানেও শেখ হাসিনার সমর্থক লাগবে। তাছাড়া আওয়ামী লীগ বিশাল দল, এটাকে সংগঠিত করা কঠিন হবে।’