মো. শাহীন আলম ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মননীত হওয়ায় নিজ এলাকা মঠবাড়িয়া ও ধানিসাফায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. শাহীন আলম।
৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়ায় ছাত্রনেতা মো. শাহীন আলম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২নং ধানিসাফা ইউনিয়নের কৃতি সন্তান। ২নং ধানিসাফা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ নাজেম হাওলাদার-এর ছেলে মো. শাহীন আলম ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথের লড়াকু কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
শাহীন আলম ২নং ধানিসাফা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যাক্ত করে শাহীন আলম বলেন,"দল আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি শততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব। ছাত্রদলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকব।”
এদিকে, মো.শাহীন আলম নতুন এই কমিটিতে স্থান পাওয়ায় তার নিজ এলাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যপক মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা প্রকাশ করেছেন।
শাহীন আলমের রাজপথে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে দেখছেন তার রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। এলাকার সাধারণ মানুষও তার এই অর্জনে গর্বিত।