ঢাকা কলেজস্থ পিরোজপুর ছাত্রকল্যাণ সমিতির ১৮ সদস্যের নতুন কমিটির আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বি.কে. হাসান ফরাজি (মঠবাড়িয়া) ও সদস্য সচিব বাংলা বিভাগের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ রাফিকে (জিয়ানগর) ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী ৩ মাসের জন্য দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পিরোজপুর জেলার ঢাকা কলেজের শিক্ষার্থীদের এক জরুরি সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা নুরুল আলম বিপ্লব, উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানসহ অনন্য নেতৃত্ববৃন্দ।
এছাড়াও এই কমিটিতে তিনজন যুগ্ম আহবায়ক ও ১৩ জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। যুগ্ম আহবায়ক মো. নাঈমুর রহমান, রিফাত হোসেন ও আহমেদ সোহেল ও সদস্য কাজী শাহজাহান, আলী হায়দার, মো. আজমল হোসেন, মো. ইমামুল হক মুন্না, মেহেদী হাসান, আরিফুল ইসলাম রিয়াজ, সজিব বিশ্বাস, সাজন শিকদার, খাইরুল ইসলাম সাগর, মো. রুম্মান, মো. ফেরদৌস ফাহিম, মির্জা গোলাম রায়হান, মো. সাজিদ হোসেনসহ ১৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সদ্য ঘোষিত নতুন আহবায়ক বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ঢাকা কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা কলেজস্থ পিরোজপুর ছাত্রকল্যাণ সমিতির গঠন করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলার শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে পারিনি। তবে আমরা এবার আশাবাদী নতুন এই কমিটির আমরা সকলে মিলে সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,আমরা আমাদের আংশিক কমিটি বাস্তবায়ন করেছি। তবে আগামী ৩ মাসের মধ্যে আমরা আমাদের বর্তমান –সাবেক সকলের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো।
নবনির্বাচিত সদস্য সচিব বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে পিরোজপুর থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে সংগঠনকে সুসংগঠিত করে কাজ করব। এবং আমরা পিরোজপুর সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে প্রস্তুত।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে বিভিন্ন আঞ্চলিক সংগঠন সক্রিয় রয়েছে যারা ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা কলেজস্থ পিরোজপুর ছাত্রকল্যাণ সমিতি তেমনই একটি ছাত্র সংগঠন। নিয়মিত সেশনের পাশাপাশি সংগঠনটি কলেজে নানা কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে।